জ্যোতিষ ও গ্রহ

বহু প্রাচীন খনার বচন চির অম্লানঃ

বহু প্রাচীন খনার বচন চির অম্লানঃ বিষয়ে মন্ত্রগুরু ডট অর্গের সংরক্ষিত পোস্ট—এখানে মূল লেখা অক্ষত রেখে প্রেক্ষাপট, ব্যবহারবিধি ও সতর্কতা যুক্ত করা হয়েছে।

বহু প্রাচীন খনার বচন চির অম্লানঃ

মূল মন্ত্র/দোয়া

মূল মন্ত্র/দোয়া/আমল অংশ মূল পোস্টের সংরক্ষিত অংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

প্রাতিষ্ঠানিক ভূমিকা

জ্যোতিষ ও গ্রহসংক্রান্ত আলোচনা ঐতিহ্য, প্রতীকী ব্যাখ্যা এবং লোকবিশ্বাসের সঙ্গে যুক্ত। এই ধরনের লেখা নিশ্চিত ভবিষ্যদ্বাণী হিসেবে নয়, বরং সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ব্যাখ্যার অংশ হিসেবে পাঠ করা অধিক যুক্তিযুক্ত।

এই সংস্করণে পুরোনো পোস্টের মূল অংশ সংরক্ষণ করা হয়েছে। মন্ত্র, দোয়া, আমল বা তান্ত্রিক অংশের মূল ভাষা ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা হয়নি; শুধু পাঠকের সুবিধার জন্য প্রেক্ষাপট, ব্যবহারবিধি, সতর্কতা ও ভাষাগত উপস্থাপনা প্রাতিষ্ঠানিকভাবে সাজানো হয়েছে।

পাঠ-পূর্ব প্রেক্ষাপট

মন্ত্রগুরু ডট অর্গ ১৯৯৬ সাল থেকে বাংলা ভাষাভাষী পাঠকের জন্য তন্ত্র, মন্ত্র, দোয়া, আধ্যাত্মিক অনুশীলন ও প্রশিক্ষণভিত্তিক কনটেন্ট সংরক্ষণ করে আসছে। এই লেখাটি সেই আর্কাইভের অংশ; তাই একে লোকজ বিশ্বাস, আধ্যাত্মিক ঐতিহ্য, ব্যক্তিগত অনুশীলন এবং আধুনিক সতর্কতার সমন্বয়ে পড়া উচিত।

ব্যবহারবিধি ও দায়িত্বশীলতা

  1. এটি প্রতীকী ও ঐতিহ্যগত ব্যাখ্যা হিসেবে পড়ুন।
  2. আর্থিক, চিকিৎসা বা আইনি সিদ্ধান্ত শুধু জ্যোতিষভিত্তিক নেবেন না।
  3. ব্যক্তিগত উন্নতি ও সচেতন সিদ্ধান্তকে অগ্রাধিকার দিন।

মূল পোস্টের সংরক্ষিত অংশ

বহু প্রাচীন খনার বচন চির অম্লানঃ

রোপন ও কর্তনের সময় নিরুপনঃ-

শ্রাবনের পূরো ভাদ্রের বার,
এর মধ্যে যত পার,
ষোল চাষে মূলা,
তার অর্ধেক তূলা,
তার অর্ধেক ধান,
বিনা চাষে পান
খনা বলে শুন চাষী ভাই গন,
হাল লৈয়া মাঠে যাইবেক যখন
শুভ লক্ষন দেখি করিবে যাত্রা,
পথে যেন না শুন অশুভ বার্তা।
করিতে হইবে দিক আগে নিরূপণ,
পূর্ব হইতে কর হাল চালন।
হাল যদি পূর্ব হইতে চালিত হয়,
সফল হইবে, না রহিবে সংশয়।
পূর্নিমা অমাবশ্যায়,
যেই হাল ধরে হায়,
কোন দিন তার দুঃখ-
দূরে নাহি যায়
তার বলদের ধরে বাত,
ঘরে না থাকে ভাত।
খনা বলে শুন মোর বানী,
যে চষে আমি তার প্রমাদ গুনি।
আষাঢ়ে কাড়ান নামকে,
শ্রাবনে কাড়ান ধানকে।
ভাদরে কাড়ান শীষকে,
আশ্বিনে কাড়ান কিসকে।
ঘরে বলদ, না ধরে হাল,
তার দুঃখ চিরকাল।
চিনিস বা না চিনিস
খুজেঁ দেখে গরু কিনিস।
কোল পাতলা ডগার গুছি,
লক্ষ্মী বলে এখানে আছি।
ডেকে ডেকে খনা গান
রোদে ধান ছায়ায় পান।
শিষ দেখে বিশ দিন
কাটতে মাড়তে দশ দিন।
শনি রাজা মঙ্গল পাত্র
চষ খোঁড় কেবল মাত্র।
আউশ ধানের চাষ
লাগে তিন মাস।
ভাদ্রের চারি-আশ্বিনের চারি
কলাই রোবে যত পারি।
সরিষা বুনে কলাই মুগ
বুনে বেড়াও চাপড়ে বুক।
আশ্বিনের উনিশ কার্তিকের উনিশ
বাদ দিয়ে মটর বুনিস।
খনা বলে চাষার পো
শরতের শেষে সরিষা রো।।

ধর্মার্থে উপবাসের দিনঃ

শয়ন উত্থান পাশ মোড়া,
তার মধ্যে ভীমে ছোঁড়া।
দুই ছেলের জন্ম তিথি,
অষ্টমী নবমী দুটি।
পাগলার চৌদ্দ পাগলীর আট
এই নিয়ে কাল কাট,
এও যদি না করতে পারিস
ভগার খাদে ডুবে মরিস।।

যাত্রার শুভ সময় নির্ধারনঃ

মঙ্গলের উষা বুধে পা,
যথা ইচ্ছা তথা যা,
রবি গুরু মঙ্গলের উষা
আর সব ফাসা ফুসা।
ডাকে পাখী নাছাড়ে বাসা,
উড়িয়ে বসে খাবে করি আশা,
ফিরে যায় না, না পায় দিশা,
খনা ডেকে বলে, সেই সে উষা,
উড়ে পাখী খায় না
তখনি কেন যায় না।।

তিথি গণনার শুভা শুভ নির্ধারণঃ

রবি কুড়ি সোমে ষোল,
পঞ্চদশ মঙ্গলে ভাল
বুধ এগার বৃহষ্পতি বার,
শুক্র চৌদ্দ শনি তের,
হাঁচি জেঠী পড়ে যবে,
অষ্ট গুণ লভ্য হবে।।

প্রশ্নগণনায়শুভাশুভনির্ধারণ

সাত পাঁচ তিন কুশল বাত, নয়ে একে হাতে হাত,
কি করিবে ছটে চটে, কার্য নাশ দুয়ে আটে।।

যাত্রা কালীন শুভা শুভ জ্ঞানঃ

শুন্য কলশি শুকনা না,
শুকনা ডালে ডাকে কা।
যদি দেখ মাকুন্দ চোপা,
এক পা না বাড়াও বাপা
খনা বলে এরেও ঠেলি,
যদি সামনে না দেখ তেলী।
ভরা হতে শুন্য ভালো যদি ভরতে যায়,
আগু হতে পিছু ভালো যদি ডাকে মায়।
মরা হতে জ্যান্ত ভাল যদি মরতে যায়,
বায়ে হতে ডাইনে ভালো যদি ফিরে চায়।
বাধা হতে খোলা ভাল যদি মাথা তুলে যায়,
হাসা হতে কাদা ভাল যদি কাদে বায়।।

সুখ-দুঃখগণনা

তিথি বার শ্বনক্ষত্র মাসে যত দিন,
একত্র করিয়া তারে সাতে কর হীন।
একে লাভ, দুয়ে সুখ, তিনে শুক্র ক্ষয়,
চতুর্থে তে কার্যনাশ পঞ্চমে সংশয়।
ষষ্ঠেতে মরণ জেনো, সপ্তমে তে সুখ,
এমন যাত্রায় শ্বশুর, কভু নাহিদুঃখ।
পূ বা দ ঈ অ উ নি
চারি চারি দন্ডে যায় যোগিনী,
ঘোড়ার পৃষ্ঠে দেবী যায়,
সম্মুখে ডাইনে ধরে খায়।।

সতর্কতা ও সীমাবদ্ধতা

এই কনটেন্ট আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত। কোনো চিকিৎসা, আইনগত সিদ্ধান্ত, আর্থিক সিদ্ধান্ত বা জরুরি নিরাপত্তা পরিস্থিতির বিকল্প হিসেবে এটি ব্যবহার করা উচিত নয়। অন্যের ক্ষতি, জোরজবরদস্তি, প্রতারণা বা ভয় দেখানোর উদ্দেশ্যে কোনো আধ্যাত্মিক অনুশীলন ব্যবহার করা অনৈতিক।

সম্পাদনা-সহায়ক তথ্যসূত্র

ব্যবহার বিধি ও সতর্কতা

- এটি প্রতীকী ও ঐতিহ্যগত ব্যাখ্যা হিসেবে পড়ুন।
- আর্থিক, চিকিৎসা বা আইনি সিদ্ধান্ত শুধু জ্যোতিষভিত্তিক নেবেন না।
- ব্যক্তিগত উন্নতি ও সচেতন সিদ্ধান্তকে অগ্রাধিকার দিন।